হাদি হত্যা মামলায় ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের পাঁচ দিনের রিমান্ডে

হাদি হত্যা মামলায় ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের পাঁচ দিনের রিমান্ডে
হাদি হত্যা মামলায় ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের পাঁচ দিনের রিমান্ডে
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এর আগে সাত দিনের রিমান্ড শেষে কবিরকে আদালতে হাজির করা হয়। পরে মামলার সুষ্ঠু তদন্ত ও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে নারায়ণগঞ্জে র‌্যাবের একটি অভিযানে কবিরকে আটক করা হয়।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অস্ত্রোপচার করা হয়। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ