‘হাসনাত শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিল’— অডিও প্রকাশ করে দাবি বিএনপি নেতা রাশেদের

‘হাসনাত শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিল’— অডিও প্রকাশ করে দাবি বিএনপি নেতা রাশেদের
‘হাসনাত শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিল’— অডিও প্রকাশ করে দাবি বিএনপি নেতা রাশেদের
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গণঅভ্যুত্থানের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ক্ষমতায় টিকিয়ে রাখতে চেয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ— এমন দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। এ নিয়ে অন্য সমন্বয়কদের সঙ্গে তার সংঘাতের পরিস্থিতিও তৈরি হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

সোমবার (২৫ মে) নিজের ফেসবুক পোস্টে একটি অডিও প্রকাশ করে এসব দাবি করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, “নাহিদ-আসিফ ডিবিতে মার খেতো, আর হাসনাত-সারজিস ডিবি কার্যালয়ের পুকুরপাড়ে জুস খেতো।” তার দাবি, প্রকাশিত অডিওতেই কেন তাদের ‘জুস খাওয়ানো হতো’ তার কারণ উঠে এসেছে।

অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়,
“আমি কখনোই কনফ্রন্টেশনে যেতে চাই নাই। আমার ফোকাস ছিল কোটা সংস্কার। এখন সমন্বয়কদের মধ্যে কেউ আগ বাড়িয়ে সিদ্ধান্ত নিলে তার দায়ভার তো আমি নেব না। এটা নিয়ে হাতাহাতি হওয়া বাকি ছিল শুধু।”

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ মূলত আওয়ামী লীগের পক্ষের ছিলেন। তার ভাষ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন ছিল আগের অবস্থান আড়াল করার কৌশল।

তিনি আরও দাবি করেন, একজন উপদেষ্টা শপথ নেওয়ার আগে ৭ আগস্ট রাতে তাকে বলেছিলেন, “হাসনাত-সারজিস জাতির সঙ্গে বেইমানি করেছে।”

এছাড়া গণঅভ্যুত্থান নিয়ে লেখা আসিফ মাহমুদ-এর বইয়ের সমালোচনাও করেন বিএনপি নেতা। তার অভিযোগ, বইটিতে শুধু ইতিবাচক দিক তুলে ধরা হয়েছে, কিন্তু “হাসনাত-সারজিসের বেইমানির ইতিহাস” উল্লেখ করা হয়নি।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম বা সংশ্লিষ্ট অন্য কারও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ