হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট
হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

দেশজুড়ে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে হামের কারণে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করা হয়। আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

এর আগে বুধবার (১ এপ্রিল) ২৪ ঘণ্টার মধ্যে দেশের শিশুদের জন্য হামের টিকার ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ নোটিশ পাঠান স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে।

নোটিশে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় হামের টিকার সংকট দেখা দিয়েছে। ফলে অনেক শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে। অথচ এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

এতে আরও উল্লেখ করা হয়, গণমাধ্যমে প্রকাশিত ‘হামে আরও দুই শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে ভর্তি শতাধিক’ শিরোনামের প্রতিবেদনও নোটিশের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়েরের কথা বলা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতেই এই রিট করা হয়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাই জরুরি ভিত্তিতে টিকার সরবরাহ নিশ্চিত করা, সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এদিকে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ