হাসপাতালে পণ্ডিত অজয় চক্রবর্তী

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ভারতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন বর্ষীয়ান এ শিল্পীর চিকিৎসা চলছে। ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’র সংবাদে এ তথ্য জানা গেছে।

 

শিল্পী অজয় চক্রবর্তীর মেয়ে কৌশিকী চক্রবর্তী এ জানান, ‘প্রয়োজনীয় কিছু টেস্ট ও চেক-আপ-এর জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিন্তার কোনো কারণ নেই। বাবা সুস্থ আছে। আচরণ ও খাওয়া-দাওয়া স্বাভাবিক।’

 

বিজ্ঞাপন

 

সংগীতশিল্পী অজয় চক্রবর্তীর অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে বলে মনে করছেন চিকিৎসকরা। বুকে ব্যথা নিয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় বিএম বিড়লা হাসপাতালে ভর্তি করানো হয় অজয় চক্রবর্তীকে।

 

তিনটি আর্টারিতে সম্পূর্ণ ব্লকেজ পাওয়া গেছে। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনিল কাপুরের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন।

সূ্এ: জাগোনিউজ

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ