হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির ৩পদে রদবদল

দেলোয়ার হোসাইন মাহদী
দেলোয়ার হোসাইন মাহদী
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ও আধ্যাত্নিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির তিনটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় আয়োজিত সংগঠনের কেন্দ্রীয় খাস কমিটির এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী।

এসময় সংগঠনের অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী-কে যুগ্ম মহাসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

সহ-অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন-কে ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পল্টন জোনের সভাপতি মুফতি সালাহ উদ্দীন-কে সহ-অর্থ সম্পাদক করা হয়েছে।

উক্ত বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,
নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)
মহাসচিব শায়খ সাজিবদুর রহমান,মাওলানা মহিউদ্দীন রব্বানী, আহমদ আলী কাসেমী, আব্দুল কাইয়ুম সুবহানী,সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব,যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জাবের কাসেমী, প্রচার সম্পাদক মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও আতাউল্লাহ আমিন প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতেই এই রদবদল করা হয়েছে। সংগঠনের বিভিন্ন বিভাগে গতিশীল নেতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরণের পদক্ষেপ আগামীতেও অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দেন নেতারা

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ