হোমনায় নির্বাচনী সহিংসতায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

হোমনায় নির্বাচনী সহিংসতায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
হোমনায় নির্বাচনী সহিংসতায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার হোমনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২১৫ জন নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাতে হোমনা থানায় মামলাটি করা হয়।

হোমনা থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) দীনেশ দাশগুপ্ত জানান, গত ২২ জানুয়ারি হোমনায় বিএনপি ও এক স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী এবং হোমনার সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, “জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হোমনায় এর আগে কোনো মামলা হয়নি। এটি এই এলাকার প্রথম নির্বাচনী মামলা।”

তিনি আরও বলেন, হোমনার মানুষ যেন শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং ভবিষ্যতে কোনো ধরনের নির্বাচনী সহিংসতা যাতে না ঘটে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ