২২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ায় শানে সাহাবা ইমাম-খতীব সম্মেলন

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ঐক্যবদ্ধ মিম্বার ও আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে আগামী ২২ অক্টোবর (মঙ্গলবার) ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে “শানে সাহাবা ইমাম-খতীব সম্মেলন ২০২৫”।

 

সম্মেলনের মূল উদ্দেশ্য হলো— সমাজে আলেমদের ওপর সামাজিক নির্যাতন বন্ধ করা, দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা, মাদকদ্রব্যের সয়লাব রোধ করে একটি ন্যায়ভিত্তিক ও আলোকিত সমাজ বিনির্মাণে মসজিদের ইমাম ও খতীবদের দায়িত্ব ও ভূমিকা তুলে ধরা।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার এবং মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী। এছাড়াও দেশের বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করবেন।

 

সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম অংশগ্রহণ করবেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেম মুফতি মোবারক উল্লাহ।

অন্যান্য সম্মানিত অতিথিদের মধ্যে থাকবেন —

মাওলানা আবু তাহের জিহাদী, শায়েখ জয়নাল আবেদীন জালালী, মুফতি বুরহান উদ্দিন কাসেমী, মাওলানা মেরাজুল হক কাসেমী, মুফতি ফয়জুল্লাহ আশরাফী, মাওলানা জহিরুল ইসলামসহ আরো অর্ধশত উলামায়ে কেরাম।

 

এছাড়াও সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল সদস্যবৃন্দ ও স্থানীয় আলেম সমাজ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

 

উল্লেখ্য, শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের ইমাম-খতীবদের অধিকার রক্ষা, সমাজ সংস্কার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ