— বিজ্ঞাপন —

২-০ গোলের জয় দিয়ে শুরু: ব্রাহ্মণবাড়িয়ায় জাকজমকপূর্ণ সূচনা জেলা প্রশাসক গোল্ডকাপের

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করার জন্য তাদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনা ছাড়া কোনো বিকল্প নেই। এই লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি।”
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। দুই বছর পর আয়োজিত জেলার সবচেয়ে বড় এই ফুটবল আসরের উদ্বোধনী খেলায় নাসিরনগর উপজেলা ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে শুভ সূচনা করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ফুটবল একাদশ।


শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় শহরের ঐতিহ্যবাহী নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে যৌথভাবে উদ্বোধন ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা প্রশাসক মো. আবু সাঈদ।


উদ্বোধনী ম্যাচে নির্ধারিত ৬০ মিনিটের খেলায় শুরু থেকেই মাঠে আধিপত্য বিস্তার করে খেলে পৌরসভা একাদশ। ম্যাচের মাত্র ৩ মিনিটের মাথায় রিমনের দর্শনীয় গোলে এগিয়ে যায় দলটি। এরপর ২৫ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে দলের জয় সুনিশ্চিত করা হয়। নাসিরনগর উপজেলা একাদশ গোল পরিশোধে চেষ্টা চালালেও ম্যাচের শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পৌরসভা একাদশ।


দীর্ঘদিন পর আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক ও ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গ্যালারিজুড়ে দর্শকদের মুহুর্মুহু করতালি খেলাটিতে বাড়তি উন্মাদনা যোগ করে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করার জন্য তাদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনা ছাড়া কোনো বিকল্প নেই। এই লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি।”


অনুষ্ঠানের সভাপতি ও জেলা প্রধান আয়োজক জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, যুবসমাজকে ক্রীড়ামুখী করতে জেলার সব ধরনের খেলার আয়োজন করা হবে এবং ফুটবলের মধ্য দিয়েই তার একটি চমৎকার সূচনা হলো।

জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, সিভিল সার্জন মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান এবং জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচিসহ স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার ফুটবল অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টিকারী এ টুর্নামেন্টে জেলার মোট ১০টি দল অংশগ্রহণ করছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗