৪ কেজি গাঁজাসহ দুইজন আটক কসবা থানা পুলিশের অভিযানে

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

 ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে এসআই ফারুক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পেট্রোবাংলা টাওয়ারের পশ্চিম পাশে হরিপুর গ্রামের শহীদ মিয়ার বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন-মজনু মিয়া, পিতা: তারু মিয়া, গ্রাম: সাগরতলা এবং আবুল হাশেম পিতা: আলমাস, সাং- কৈখলা, এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন কসবা থানার ওসি আব্দুল কাদের।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ