৭৫ দিনে কোরআনের হাফেজ হলেন ৭ বছরের আদনান

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের আবরারিয়া মডেল মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ আদনান (৭)। মাত্র ২ মাস ১৫ দিন অর্থাৎ ৭৫ দিনে হেফজ সম্পন্ন করেছে সে। আদনান সরাইল উপজেলা সদরের মোগলটুলা এলাকার মোহাম্মদ ওবাইদুল্লাহ মিয়ার ছেলে।

এত অল্প সময়ে হাফেজ হওয়া আদনানের প্রতিভা দেখে বিস্মিত ও আনন্দিত তার শিক্ষক ও পরিবারের সদস্যরা।

মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিগত ২০২৩ সালে সরাইল আবরারিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছিল আদনান। এখানে প্রায় ১৪ থেকে ১৫ মাস পড়াশোনা করে নূরানি, কায়দা সিপারা এবং নাজেরা পড়েছে আদনান। পরবর্তীতে যখন হেফজ করার জন্যে মুখস্থ পড়ানো শুরু হয়েছে তখন প্রথম দিনেই সে ১ পারা সবক দিয়েছে, এভাবে চলতে চলতে মাত্র ৭৫ দিনে সে কোরআনের হাফেজ হয়েছে।

এ ব্যাপারে সরাইল আবরারিয়া মডেল মাদ্রাসার প্রিন্সিপাল সিরাজুল ইসলাম সিরাজ জনকণ্ঠ’কে বলেন, হাফেজ আদনানের প্রতিভা আমাকে বিস্মিত করেছে, তার এই সাফল্যে আমরা আনন্দিত। আল্লাহ তায়ালা তাকে দ্বীন ও ইসলামের পথে কবুল করুক।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ