৭ কেজি গাঁজাসহ কাশিয়ানিতে যুবক গ্রেফতার

৭ কেজি গাঁজাসহ কাশিয়ানিতে যুবক গ্রেফতার
৭ কেজি গাঁজাসহ কাশিয়ানিতে যুবক গ্রেফতার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

গোপালগঞ্জ প্রতিনিধি :  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ জেলার কাশিয়ানী উপজেলায় ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে । গতকাল শনিবার দুপুর ১টা ১০ মিনিটে র‌্যাব-৬ এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন গোপালপুর-তিলছড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পার্শ্ববর্তী কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে মো: ওসমান সানা (১৮) নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তিনি খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা আসাবুর সানার ছেলে।

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়।
র‌্যাব-৬ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ