রাজধানীর মিরপুর ১২ বছর বয়সী এক শিশু নিহত

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

রাজধানীর মিরপুর জাহানারাবাদ বেরিবাধ এলাকায় ট্রাকের ধাক্কায় লেগুনা আরোহী ১২ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে শিশুটির পরিচয়-জানা যায়নি।শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লেগুনা চালক মো. শামীম ও সহযোগী মো. সাব্বির রহমান জানান, তারা গাবতলী পর্বত এলাকা থেকে লেগুনায় যাত্রী নিয়ে মিরপুর ১ নম্বরে যাচ্ছিলেন। ওই শিশুসহ আরও একটি শিশু বড় বাজার থেকে লেগুলার পেছনে উঠে দাঁড়ায়। তারা দিয়াবাড়ি নামবে বলে জানায়। জাহানারাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়াগতির একটি ট্রাক প্রথমে একটি রিকশাকে ধাক্কা দেয়। পরে লেগুনায় ধাক্কা দিলে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় শিশুটি। তখন তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর সেলিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিক্যাল নিয়ে গেলে সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, লেগুনার চালক শামীমকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এখন পর্যন্ত নিহত শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনা শাহআলী থানা পুলিশকে জানানো হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ