আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ২৫ (পঁচিশ) কেজি গাঁজা উদ্ধার; ০২ মাদক কারবারী গ্রেফতার

লেখক: জিহাদুল ইসলাম (জিহাদ)
প্রকাশ: ৭ মাস আগে
আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ২৫ (পঁচিশ) কেজি গাঁজা উদ্ধার; ০২ মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : আজ সকাল ০৭:৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ সোনারামপুর এলাকা হতে ১ টি সাদা রংয়ের প্রাইভেটকার আটক করে।

এ সময় প্রাইভেটকার তল্লাশী করে ১০ (দশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। অপর একটি অভিযানে ১১:৩০ ঘটিকায় আশুগঞ্জ থানাধীন একই এলাকায় ১ টি পিকআপ তল্লাশী করে ১৫ (পনের) কেজি গাঁজা উদ্ধার ও পিকআপসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

২৫ পঁচিশ কেজি গাঁজা উদ্ধার

গ্রেফতারকৃত আসামী হলো : মোঃ বাচ্চু মিয়া (৪০) পিতা-মোঃ তাহের মিয়া মাতা-সজিদা বেগম সাং-কড়রা থানা মাদবপুর জেলা-হবিগঞ্জ। মোঃ জাবেদ মিয়া (২৪) পিতা-মোঃ তাহের মিয়া মাতা- সজিদা বেগম সাং- কড়রা থানা- মাদবপুর জেলা-হবিগঞ্জ।

এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু হয়েছে।