
মাধবপুর ( হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ইস্কাপ সিরাপ উদ্ধার করেছে। বুধবার ( ১৯ নভেম্বর) সকালে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপি’র একটি টিম গোপন সুত্রে খবর পেয়ে জালারপাড় নামক এলাকায় অভিযান চালিয়ে ১৬৪ বোতল ভারতীয় মদ আটক করে।
এই সময় বিজিবি’ র উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। আটককৃত মাদকের মুল্য প্রায় ৮৩ হাজার ২০০ টাকা। অপরদিকে মঙ্গলবার ( ১৮ নভেম্বর) রাত ২ টার সময় তেলিয়াপাড়া এলাকার খ্রীষ্টানদের কবরস্থান নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করে। আটককৃত সিরাপের মুল্য প্রায় ৫৯ হাজার ২০০ টাকা।
জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস হবিগঞ্জ, জমা করার কার্যক্রম চলমান আছে। হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লফটন্যান্ট কর্নেল মাঃ তানজিলুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।
