ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিটি প্রেস ক্লাব গঠনের আলোচনা ও সবুজ উদ্যোগে সম্পাদককে বীজ উপহার

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

বাংলাদেশ ইউনিটি প্রেস ক্লাবের কমিটি গঠন ও সংগঠনের কাঠামোগত দিক নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়২০নভেম্বর। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত থেকে সংগঠনের ভবিষ্যৎ দিক-ধারা, সদস্যদের করণীয় এবং প্রেস ক্লাবটির লক্ষ্য–উদ্দেশ্য নিয়ে মতবিনিময় করেন।

সভায় প্রধান আলোচক ছিলেন দৈনিক জাগ্রত মাতৃভূমি-এর সম্পাদক শেখ রায়হান চৌধুরী পাশাপাশি ছিল দেলোয়ার হোসাইন মাহদী এছাড়াও উপস্থিত ছিলেন কাজী এনাম, মোঃ জহির শাহ্, মোঃ ইয়াসিন চৌধুরী, ইসলামী বিষয়ক লেখক খাদেমুল ইসলাম, এবং ওয়াসিমসহ জেলার বিভিন্ন শীর্ষস্থানীয় পত্রিকার সিনিয়র ও নবীন সাংবাদিকরা।

বক্তারা বলেন, বাংলাদেশ ইউনিটি প্রেস ক্লাব দেশের সাংবাদিকদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এখানে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার রক্ষা, প্রশিক্ষণ আয়োজন, সামাজিক যোগাযোগ জোরদার ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি মূল লক্ষ্য হিসেবে কাজ করবে। কমিটি গঠন, সদস্য নির্বাচনের মানদণ্ড, সংগঠনের নিয়মাবলি, আঞ্চলিক ও কেন্দ্রীয় কার্যক্রমের পরিকল্পনা এবং ভবিষ্যত ভিশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় দৈনিক জাগ্রত মাতৃভূমি-এর সম্পাদক শেখ রায়হান চৌধুরীকে বীজ উপহার দেন ছাদ বাগান গ্রুপের এডমিন ও ধর্ম বিষয়ক উপদেষ্টা কাজী এনাম। কাজী এনামের এই উদ্যোগ ছিল সৌহার্দ্য, অনুপ্রেরণা এবং সবুজ সচেতনার প্রতীক। তিনি নগরবাসীকে ছাদে শাকসবজি ও গাছ লাগাতে উৎসাহিত করছেন এবং “ছাদ বাগান” গ্রুপের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করছেন।

উপহার পেয়ে সম্পাদক শেখ রায়হান চৌধুরী বলেন, “কাজী এনাম ভাই মানুষের মাঝে সবুজ চেতনা ছড়িয়ে দিচ্ছেন। তার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উপহার হিসেবে পাওয়া বীজ আমার কাছে বিশেষ মূল্য রাখে।”
কাজী এনাম বলেন, “ছাদবাগান শুধু সৌন্দর্য নয়, এটি স্বাস্থ্য, পরিবেশ ও পরিবারের নিরাপদ খাদ্যের উৎস। সবাইকে ছাদবাগান করতে উদ্বুদ্ধ করাই আমার লক্ষ্য।”

সভায় উপস্থিত সাংবাদিকরা বাংলাদেশ ইউনিটি প্রেস ক্লাবের উদ্যোগকে স্বাগত জানান।