মাধবপুরে মানসুরা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মাধবপুরে মানসুরা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
মাধবপুরে মানসুরা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে গৃহবধূ মানসুরা আক্তার হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। এই সময় ঢাকা সিলেট মহাসড়কে  প্রায় ২ ঘন্টা  যান চলাচল বন্ধ থাকে।
বুধবার  (৩১ ডিসেম্বর) দুপুরে মাধবপুর উপজেলার গ্যাস ফিল্ড এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ  অংশগ্রহণ করে।

মানববন্ধনে অংশ নেওয়া হাজারো মানুষ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। বক্তারা  অভিযোগ করেন, মানসুরাকে হত্যা করে স্বামীসহ তার পরিবার আত্মহত্যা বলে প্রশাসনে মিথ্যা তথ্য দিয়েছে এবং প্রকৃত হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে।মানববন্ধনটি আয়োজন করে মানসুরার পরিবার ও ভাটি সুন্দরপুর এলাকাবাসী। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গ্যাসফিল্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হরিতলা এলাকার বাদশা কোম্পানির গেট এলাকায় গিয়ে পুনরায় গ্যাসফিল্ডের দিকে ফিরে আসে। পরে গ্যাসফিল্ড বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘ সময় মানববন্ধন চলাকালে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা-সিলেট মহাসড়ক।

খবর পেয়ে মাধবপুরের শাহজিবাজার সেনাবাহিনী ক্যাম্পের একদল সেনাসদস্য ঘটনাস্থলে এসে মানববন্ধনকারীদের দাবিদাওয়া সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন।
এ সময় মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এ কে এম সালিমুল হক, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুব মোর্শেদ খান, ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর মানসুরার লাশ তার স্বামীর নিজ ঘর থেকে উদ্ধার করে মাধবপুর থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত মানসুরার স্বামী ৯ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের এনু মিয়ার ছেলে মো. আলামিন। নিহত মানসুরা বাঘাসুরা ইউনিয়নের গ্যাসফিল্ড বরতল গ্রামের মো. জহিরুল ইসলামের মেয়ে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ