
স্টাফ রিপোর্টার : লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরা চালান ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন বিওপির বিশেষ টহলদল ০৩ টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গরু এবং বিপুল পরিমান ইস্কাফ সিরাপ জব্দ করেছে।
চোরা চালান প্রতিরোধের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও মাদক বি-রোধী অভিযান চালিয়ে যাচ্ছে লালমনিরহাট ১৫ব্যাটিলিয়ন বিজিবি। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম থেকে জানানো হয়, উদ্ধারকৃত ভারতীয় গরু সংখ্যা ০৬টি,মাদক স্কাপ সিরাপ ১৭০বোতল জব্দ করা হয়েছে৷
ভারতীয় গরু সংখ্যা ০৬টি,যার আনুমানিক বাজার মূল্য ৬,৬০,০০০/- টাকা, মা*দক-দ্রব্য ভারতীয় ইস্কাফ সিরাপ ১৭০ বোতল, যার সিজার মূল্য ৬৮,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৭ লক্ষ ২৮ হাজার টাকা। লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান ভারতীয় গরু,মাদক এবং ভারতীয় নাগরিক পুশইন ঠেকাতে, অভিযান চলমান থাকবে৷
