কসবা সড়ক দুর্ঘটনায় নিহত ১

লেখক: মোঃ শরীফুল ইসলাম
প্রকাশ: ৪ মাস আগে
কসবা সড়ক দুর্ঘটনায় নিহত ১

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহপুর এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ।  পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

উল্লেখ্য, কসবা উপজেলার বিভিন্ন সড়কে সাম্প্রতিক সময়ে দুর্ঘটনার সংখ্যা বেড়েছে বলে স্থানীয়রা জানান। তারা সড়ক নিরাপত্তা জোরদার ও যানবাহন চলাচলে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন।