
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ – এর ১৩ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান খায়রুল আলম রফিক ও মহাসচিব খাইরুল ইসলাম আল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য এই কমিটি অনুমোদন করা হয়।
নবনির্বাচিত কমিটিতে লিয়াকত হোসেন লিংকনকে সভাপতি করা হয়েছে। তিনি যুগান্তর ও বাসসের প্রতিনিধি। নুর ইসলাম লেলিনকে সাধারন সম্পাদক করা হয়েছে তিনি দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি।কমিটির অন্যান্য পদাধিকারীর মধ্যে সিনিয়র সহ-সভাপতি মোঃ ফায়েকুজ্জকমান, সহ সভাপতি এম এ জামান, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা.সোহানুর রহমান,সহ সাংগঠনি সম্পাদক জুয়েল হাসান,দপ্তর সম্পাদক মোঃ আশ্রাফুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ হাফিজুর রহমান প্রচার সম্পাদক মোঃ রেজাউল করিম এবং সদস্য হিসেবে আছেন সৈয়াদ রাজিব হাসান ও মোঃ লিটন সরদার।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নির্যাতন, ভয়ভীতি, হয়রানি ও হুমকির বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া সাংবাদিকদের জন্য আইনি সহায়তা প্রদানের পাশাপাশি প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্থানীয় সাংবাদিক সমাজের দক্ষতা ও নিরাপত্তা বৃদ্ধি করা এই কমিটির প্রধান লক্ষ্য।
কমিটির সভাপতি লিয়াকত হোসেন লিংকন বলেন, “সাংবাদিকরা সমাজের আইনের রক্ষাকর্তা এবং তথ্যের প্রধান বাহক। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সমগ্র গণতান্ত্রিক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কাশিয়ানীতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখব।
কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, স্থানীয় প্রশাসন ও সাংবাদিক সম্প্রদায়ের সহযোগিতায় তারা কাশিয়ানীতে
সাংবাদিক নির্যাতন রোধে দৃঢ় ভূমিকা রাখবেন এবং সাংবাদিক সমাজের জন্য একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সক্ষম হবেন।
