জুলাই আন্দোলনে বাড্ডায় যুবককে হত্যাচেষ্টা: আনিসুল হক, দীপু মনি ও সালমান এফ রহমান গ্রেপ্তার দেখালেন আদালত

জুলাই আন্দোলনে বাড্ডায় যুবককে হত্যাচেষ্টা: আনিসুল হক, দীপু মনি ও সালমান এফ রহমান গ্রেপ্তার দেখালেন আদালত
জুলাই আন্দোলনে বাড্ডায় যুবককে হত্যাচেষ্টা: আনিসুল হক, দীপু মনি ও সালমান এফ রহমান গ্রেপ্তার দেখালেন আদালত
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

 

প্রতিবেদন:  জুলাই আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় এক যুবককে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৭ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া খান গত ২৪ ডিসেম্বর তিন আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান, শুনানির জন্য সকালে তিন আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ জুলাই মধ্য বাড্ডার ইউলুপের নিচে পোস্ট অফিস গলির মাথায় রাস্তায় দুর্জয় আহম্মেদের ওপর গুলি চালানো হয়। এতে তার দুই চোখ অন্ধ হয়ে যায় এবং মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি। পরে একাধিক হাসপাতালে চিকিৎসা নেন ওই যুবক।

এ ঘটনায় ভুক্তভোগী দুর্জয় আহম্মেদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামিদের তালিকায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি এবং সালমান এফ রহমানের নামও রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ