বাংলাদেশ ডেস্ক: ১ নভেম্বর ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
বাংলাদেশের কোনো মানুষ যেন অনাহারে না থাকে এবং সাধারণ মানুষের কাছে খাদ্য সহজে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে ওএমএস-এর পয়েন্ট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা।
রোববার বিকেলে মানিকগঞ্জ শহরের পোস্ট অফিস মোড়ে মানিকগঞ্জ পৌরসভার ওএমএস কার্যক্রমের আওতায় ট্রাকসেলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায় মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশের অভাবী ও নিম্ন-মধ্যবিত্ত মানুষ যাতে আরও সহজে চাল ও আটা সংগ্রহ করতে পারেন, সেজন্য নতুন করে আরও ৫টি ওএমএস পয়েন্ট বাড়ানো হয়েছে।
আসন্ন রমজান মাস উপলক্ষে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি ও গৃহীত পরিকল্পনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ বিষয়ে বর্তমানে বিভিন্ন পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার নাজমুস সাকিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
সূত্র: সমকাল

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।