— বিজ্ঞাপন —

ভারতের সঙ্গে বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব নেই: বাণিজ্য উপদেষ্টা

ভারতের সঙ্গে বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব নেই: বাণিজ্য উপদেষ্টা
ভারতের সঙ্গে বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব নেই: বাণিজ্য উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, আইপিএল ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। তিনি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে এবং এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। রোববার সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ-সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি। বিশ্বের সব দেশের সঙ্গেই আমাদের উন্মুক্ত ও উদার বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, ততক্ষণ আমরা কোনো দেশভিত্তিক বা দ্বিপাক্ষিক কঠোর সিদ্ধান্ত নেই না।” তিনি আরও জানান, ভারতের সঙ্গে গৃহীত বিভিন্ন ট্রেড মেজারের প্রভাব পর্যবেক্ষণ করা হচ্ছে, তবে এখন পর্যন্ত তাতে কোনো বড় ধরনের নেতিবাচক প্রভাব দেখা যায়নি।

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন রাজনৈতিক বা কূটনৈতিক ঘটনাবলির কারণে সাধারণত দ্বিপাক্ষিক বাণিজ্যে বড় প্রভাব পড়ে না। তবে তিনি উল্লেখ করেন, গত মে মাসে ভারত কিছু স্থলবন্দর বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ থেকে রপ্তানি সাময়িকভাবে কমে যায়। তবুও বাংলাদেশ এ বিষয়ে কোনো পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়নি।

— বিজ্ঞাপন —

ভারতে পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রসঙ্গে বাণিজ্য সচিব বলেন, এটি সম্পূর্ণভাবে দেশের অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হয়েছে। “অন্য কোনো দেশকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের নীতিমালা প্রণয়ন করা হয় দেশের অভ্যন্তরীণ বাণিজ্য ও বাজার স্থিতিশীল রাখার জন্য,”—বলেন তিনি।

বৈঠক শেষে সংশ্লিষ্টরা জানান, সরকার বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্য রক্ষা ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে উদার ও বাস্তবভিত্তিক নীতি অনুসরণ অব্যাহত রাখবে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗