সরাইলের কালিকচ্ছ ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে ইয়াবাসহ এক যুবক আটক, দুই সহযোগী পলাতক

সরাইলের কালিকচ্ছ ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে ইয়াবাসহ এক যুবক আটক, দুই সহযোগী পলাতক
সরাইলের কালিকচ্ছ ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে ইয়াবাসহ এক যুবক আটক, দুই সহযোগী পলাতক
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নিজস্ব প্রতিবেদক: সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদক ও সন্ত্রাসবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চাইনিজ কুড়াল ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটে গত ১১ জানুয়ারি ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে। আটক যুবকের নাম সবুজ মিয়া (২৫)। তিনি কালিকচ্ছ ইউনিয়নের বারইজীবি পাড়া (কদম তুলী) এলাকার বাসিন্দা। তার পিতার নাম হেলাল মিয়া এবং মাতার নাম নূরনাহার বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিকচ্ছ ইউনিয়নের মাদক ও সন্ত্রাসবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং সংগঠনের নেতা রহমত উল্লাহ’র নেতৃত্বে এলাকাবাসীর সহায়তায় ডাকাতির প্রস্তুতির সময় সবুজ মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটকের পর তাকে সরাইল থানায় সোপর্দ করা হলে থানার অফিসার ইনচার্জ মো: মঞ্জুর কাদের ভূইয়া আটক আসামির জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দিতে সবুজ মিয়া স্বীকার করে যে, ডাকাতির সময় তার সঙ্গে আরও দুইজন সহযোগী ছিল, যারা কৌশলে পালিয়ে যায়।
পলাতক দুই সহযোগীর পরিচয় হলো— সোহাগ মিয়া (৩০+), পিতা: আব্দুল মতালিব, মাতা: সুলেমা বেগম, ঠিকানা: কালিকচ্ছ মনিরবাগ (কদম তুলী) এবং জীবন মিয়া (৩৫+), পিতা: আব্দুল মতালিব, মাতা: সুলেমা বেগম, ঠিকানা: কালিকচ্ছ মনিরবাগ (কদম তুলী)।

এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ মো: মঞ্জুর কাদের ভূইয়া বলেন, “আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে বলেন, মাদক ও সন্ত্রাসের কারণে কালিকচ্ছ ইউনিয়নে দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতা বিরাজ করছিল। স্বেচ্ছাসেবী সংগঠনের এই সাহসী ও দায়িত্বশীল ভূমিকা এলাকাবাসীর মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। কালিকচ্ছ ইউনিয়নের মাদক ও সন্ত্রাসবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ