— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় ৫৭৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তার প্রস্তুতি প্রশাসনের

ব্রাহ্মণবাড়িয়ায় ৫৭৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তার প্রস্তুতি প্রশাসনের
ব্রাহ্মণবাড়িয়ায় ৫৭৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তার প্রস্তুতি প্রশাসনের
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৮০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৭৪টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। এর মধ্যে ৪৮২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৯২টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান জানান, সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্যের সংখ্যা বাড়ানো হবে। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে স্ট্রাইকিং টিমের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন থাকবে।

জেলা নির্বাচন অফিস জানায়, স্থানীয় পরিস্থিতি, অতীতের সহিংসতা ও যোগাযোগব্যবস্থা বিবেচনায় নিয়ে এই তালিকা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন, এর মধ্যে পুরুষ ১৩ লাখ ৬৬ হাজার ৩৪০ এবং নারী ১২ লাখ ৪১ হাজার ৭৩১ জন।

— বিজ্ঞাপন —

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗