৯ মাস পর মুখ খুললেন ময়নার বাবা রাজ্জাক, সামনে আনলেন চাঞ্চল্যকর তথ্য

৯ মাস পর মুখ খুললেন ময়নার বাবা রাজ্জাক, সামনে আনলেন চাঞ্চল্যকর তথ্য
৯ মাস পর মুখ খুললেন ময়নার বাবা রাজ্জাক, সামনে আনলেন চাঞ্চল্যকর তথ্য
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

দীর্ঘ নয় মাস পর ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ময়না হত্যা মামলার চাঞ্চল্যকর কিছু তথ্য তুলে ধরে মিডিয়ার সামনে কথা বলেছেন ময়নার বাবা আব্দুর রাজ্জাক

তিনি অভিযোগ করেন, এখনো পর্যন্ত এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত সম্পন্ন হয়নি এবং মূল হত্যাকারীদের গ্রেফতারের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো আশাব্যঞ্জক পদক্ষেপ দেখা যায়নি। এ নিয়ে গভীর হতাশা প্রকাশ করেন তিনি।

একইসঙ্গে কিছু গণমাধ্যম ও কয়েকজন আলেমের ভূমিকা নিয়েও অনীহা প্রকাশ করেন আব্দুর রাজ্জাক। তিনি বলেন, মামলার নথিতে ইমাম ও মুয়াজ্জিনের কোনো নাম নেই। তাহলে তারা এতদিন ধরে কেন কারাগারে বন্দী আছেন—এ প্রশ্নের জবাব প্রশাসনের কাছে জানতে চান তিনি।

ময়নার বাবা দাবি করেন, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে এবং নিরপরাধ কাউকে যেন হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়েও প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ