
দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করলেন দাগনভূয়ার সাংবাদিক ও প্রবাসী ব্যবসায়ীরা.
ফেনীর দাগনভূয়া উপজেলায় সাংবাদিক ও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রবাসী ব্যবসায়ীর উদ্যোগে অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি ও ফেনী ভয়েস ২৪ এর উপদেষ্টা মোঃ জিয়া উদ্দিন এবং দৈনিক জনতার খবর পত্রিকার জেলা প্রতিনিধি জাফর খান।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরাও কর্মসূচিতে সহযোগিতা করেন।
