
কক্সবাজার : কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা ১ সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া হাদি হত্যার প্রধান আসামীসহ সহযোগীকে দেশে ফেরত আনতে জোর প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি। এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে।
