আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৯৪০ টাকা

লেখক: Arisha Eme
প্রকাশ: ৯ ঘন্টা আগে
আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৯৪০ টাকা

এপ্রিল মাসেই দ্বিতীয় দফায় ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৯৪০ টাকা। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।

এদিকে অটোগ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫০ পয়সা, যা মাসের শুরুতে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

বিইআরসি জানায়, এর আগে ২ এপ্রিল চলতি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১,৭২৮ টাকা। মাত্র ১৮ দিনের ব্যবধানে আবারও ২১২ টাকা বাড়ানো হলো।

সংস্থাটির তথ্যমতে, এবার প্রতি কেজি এলপিজির দাম বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এর আগে এপ্রিলের শুরুতেই কেজিপ্রতি ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়েছিল।

দাম বৃদ্ধির কারণ হিসেবে বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজি আমদানির জাহাজ ভাড়া বৃদ্ধি, ট্রেডারদের প্রিমিয়াম চার্জ বাড়া এবং অভ্যন্তরীণ বাজারে ডিজেলের মূল্য পরিবর্তনের প্রভাব বিবেচনায় নিয়ে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

  • ১২ কেজি সিলিন্ডার এখন ১
  • ৯৪০ টাকা
  • আবারও বাড়ল এলপিজির দাম