
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) রাত ১১টা ৪০ মিনিটে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কড়িকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুই নারীকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
হাফিজা আক্তার রিংকি (২২): স্বামী নাজমুল হাসান; পিতা মো. হাফেজ হোসেন; মাতা চায়না বেগম; ঠিকানা—স্বল্পেরচক, ২২নং ওয়ার্ড, বন্দর থানা, নারায়ণগঞ্জ।
সাবিনা আক্তার (১৮): পিতা সোলাইমান; মাতা তাহমিন বেগম; স্থায়ী ঠিকানা—চরকগাছিয়া, বরগুনা সদর; বর্তমানে স্বল্পেরচক, বন্দর, নারায়ণগঞ্জ এলাকায় বসবাসরত।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
