— বিজ্ঞাপন —

 মানহানির মামলায় আগাম জামিন পেলেন আমির হামজা

 মানহানির মামলায় আগাম জামিন পেলেন আমির হামজা
 মানহানির মামলায় আগাম জামিন পেলেন আমির হামজা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

মানহানির মামলায় আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত আট সপ্তাহের জন্য তার জামিন মঞ্জুর করেন। পাশাপাশি তাকে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

আমির হামজার আইনজীবী শিশির মনির বলেন, একজনের মানহানির জন্য অন্য কেউ মামলা করতে পারেন না এবং মামলাটি ভুলভাবে করা হয়েছে।

— বিজ্ঞাপন —

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আতিকুজ্জামান নজরুল জানান, ওয়াজ মাহফিলে আমির হামজা কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন এবং নারী সংসদ সদস্যদের নিয়েও বিরূপ মন্তব্য করেছেন, যা দুঃখজনক।

এর আগে ২১ এপ্রিল সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরবর্তীতে ২ এপ্রিল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির মামলাটি দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায়, একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এই মানহানির অভিযোগ ওঠে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗