দক্ষিণ কোরিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন আসিফ মাহমুদ

লেখক: Arisha Eme
প্রকাশ: ৬ ঘন্টা আগে
দক্ষিণ কোরিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম-২০২৬ এ অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন।

রোববার (১০ মে) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হন তিনি। তার সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এনসিপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ে বিভিন্ন সেশনে অংশ নেবেন আসিফ মাহমুদ।

সফরকালে তিনি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। সেখানে প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা এবং বাংলাদেশি কমিউনিটির ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এছাড়া এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স-এর দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও অংশ নেবেন তিনি।

দলীয় সূত্র জানায়, ১০ দিনের সফর শেষে আগামী ১৯ মে রাতে দেশে ফেরার কথা রয়েছে এনসিপির এই মুখপাত্রের।

  • দক্ষিণ কোরিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন আসিফ মাহমুদ