ঝটিকা মিছিলের ভিডিও প্রকাশের পর কুষ্টিয়ায় ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ ঘন্টা আগে
ঝটিকা মিছিলের ভিডিও প্রকাশের পর কুষ্টিয়ায় ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার

 কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ এপ্রিল) সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয় এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জিসান (২১), জুয়েল রানা (২০) ও মো. শাওন (১৭)। পুলিশ জানিয়েছে, তারা ছাত্রলীগের কর্মী-সমর্থক হিসেবে পরিচিত।

জানা গেছে, মঙ্গলবার রাতে ছাত্রলীগের একটি ২৭ সেকেন্ডের ঝটিকা মিছিলের ভিডিও ফেসবুকে প্রকাশ হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ করেন উপজেলা ছাত্রলীগের এক নেতার ব্যক্তিগত আইডি থেকে।

এরপরই বুধবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং ২০২৪ সালের ১৫ অক্টোবরের একটি বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ জানিয়েছে, তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • ঝটিকা মিছিলের ভিডিও প্রকাশের পর কুষ্টিয়ায় ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার