পথিকটিভিতে সংবাদ প্রকাশের পর গোকর্ণঘাটে অভিযান: ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া: জেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর জেলা কার্যালয়।

অভিযান সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকাল ৫টা থেকে ৫টা ৪০ মিনিটের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোকর্ণঘাট পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোকর্ণঘাট থেকে নবীনগরগামী সড়কের উপর নিউ মদিনা স্টোর নামীয় দোকানের সামনে অভিযান চালিয়ে নুর মোহাম্মদ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত নুর মোহাম্মদ গোকর্ণঘাট পশ্চিমপাড়ার স্থায়ী বাসিন্দা। তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় সহকারী উপপরিদর্শক শাহাদাৎ হোসেন বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-এ একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। বর্তমানে আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

মাদক বিরোধি সংগঠনের সভাপতি মাহাফুজুর রহমান বলেন, চম্পা সহ অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে গোর্কঘাট এলাকা মাদকমুক্ত করবে প্রশাসনের প্রতি এই কামনাই করি।

উল্লেখ্য, গোকর্ণঘাট এলাকায় মাদক ব্যবসা নিয়ে সম্প্রতি “পথিকটিভি”-তে প্রকাশিত এক প্রতিবেদনে চম্পা ও নুরু সিন্ডিকেটের প্রভাবের বিষয়টি উঠে আসে। ওই সংবাদ প্রকাশের পরই আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয়রা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ