স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে পুলিশ সপ্তাহ-২০২৬ এ ‘খ’ গ্রুপে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ, জনাব মোঃ আলী হোসেন ফকির ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ-এর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী অভিযানের সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে এ অর্জন আসে। জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিত অভিযান, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ফলে এই সাফল্য অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়াকে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ ভবিষ্যতেও অভিযান ও কার্যক্রম অব্যাহত রাখবে।
মাদকবিরোধী অভিযানে দেশসেরা ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
সোমবার, ২৭ মে ২০২৪
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে প্রাণহানি ৯ জনের
বুধবার, ১১ জুন ২০২৫
নওগাঁয় মৎস অফিসার জামান চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন
বুধবার, ২১ মে ২০২৫

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।