— বিজ্ঞাপন —

সরাইল শাহবাজপুরে হাতেনাতে মাদকাসক্ত গ্রেফতার

সরাইল শাহবাজপুরে হাতেনাতে মাদকাসক্ত গ্রেফতার
সরাইল শাহবাজপুরে হাতেনাতে মাদকাসক্ত গ্রেফতার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

উপজেলা প্রতিনিধি,সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) :  ব্রাহ্মণবাড়িয়া জেলার  সরাইল উপজেলার শাহবাজপুরে মাদক সেবন করে মাতলামি ও অশ্লীল আচরণ করায় মো. আক্তার (৩৫) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ১শত টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মো. আক্তার উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সওদাগরপাড়া এলাকার বাসিন্দা মো. আবু কালাম মিয়ার ছেলে।

সরাইল শাহবাজপুরে হাতেনাতে মাদকাসক্ত গ্রেফতার

— বিজ্ঞাপন —

ইউএনও মো. মোশারফ হোসাইন জানান, শাহবাজপুর হাইস্কুল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. আক্তার মাদক সেবন করে মাতলামি ও অশ্লীল অঙ্গভঙ্গি করছিলেন। পরে সরাইল থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১শত টাকা জরিমানা করা হয়।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗