বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাগেরহাটে পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকাল সোয়া ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ভট্ট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি হলেন ফকিরহাট উপজেলার লখপুর এলাকার বাসিন্দা আব্দুল কাদের ফরাজী (৪৫)। তিনি পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক ছিলেন। নিহত অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ জানান, সকালে মোংলা থেকে বাগেরহাটের দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। পথিমধ্যে চুলকাঠি ভট্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আব্দুল কাদের ফরাজীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুই আরোহীকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয় বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রাশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করা হয়।

এদিকে, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ