“রামিসার বাবার কথায় অমূলক কিছু নেই”— বিচারহীনতার হতাশা নিয়ে আইনমন্ত্রীর স্বীকারোক্তি

“রামিসার বাবার কথায় অমূলক কিছু নেই”— বিচারহীনতার হতাশা নিয়ে আইনমন্ত্রীর স্বীকারোক্তি
“রামিসার বাবার কথায় অমূলক কিছু নেই”— বিচারহীনতার হতাশা নিয়ে আইনমন্ত্রীর স্বীকারোক্তি
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে যখন ক্ষোভ ও শোকের আবহ, তখন বিচার ব্যবস্থা নিয়ে নিহত শিশুটির বাবার হতাশাকে ‘অমূলক নয়’ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২১ মে) সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “রামিসার বাবা যে হতাশা প্রকাশ করেছেন, সেটা তার জায়গা থেকে অনুভব করেছেন। আমি বলবো না যে উনি অমূলক কিছু বলেছেন।”

আইনমন্ত্রী বলেন, মাগুরার আছিয়া কিংবা ঢাকার রামিসার মতো ঘটনা দেশের মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি জোর দিয়ে বলেন, “এ ধরনের অপরাধ কোনোভাবেই বিচারহীন থাকতে পারে না।”

তিনি জানান, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা ও মামলার জট নিরসনে সরকার উদ্যোগ নিচ্ছে। রামিসা হত্যা মামলাকে দ্রুত বিচারিক প্রক্রিয়ায় সম্পন্ন করে একটি দৃষ্টান্ত স্থাপন করার কথাও জানান তিনি।

মন্ত্রী বলেন, “বিচার প্রক্রিয়াকে যদি প্রত্যাশিতভাবে দ্রুত শেষ করতে পারি, তাহলেই রামিসার বাবার প্রশ্নের জবাব দিতে পারবো। আর যদি না পারি, তাহলে তার কথাই সত্য প্রমাণিত হবে।”

এসময় তিনি আরও বলেন, রাজনৈতিক বিবেচনায় কোনো ধর্ষণ মামলা প্রত্যাহার করা হবে না এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলাটির বিচার হবে। প্রসিকিউশন টিমকে ‘ফাস্ট ট্র্যাক’-এ মামলাটি পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে আট বছর বয়সী রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি সোহেল রানা আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

মেয়েকে হারিয়ে শোকাহত বাবা আবদুল হান্নান মোল্লার কান্নাভেজা বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনারা বিচার করতে পারবেন না। কোনো উদাহরণ দাঁড় করাতে পারবেন না। কয়েকদিন পর আরেকটা ঘটনা আসবে, তারপর এটা চাপা পড়ে যাবে।”

আইনমন্ত্রীর বক্তব্যে সেই হতাশার প্রতিধ্বনিই যেন উঠে এলো নতুন করে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗