আদালতে এসে গরমে অতিষ্ঠ সালমান এফ রহমান, বললেন— ‘এভাবে মরেই যাবো’

আদালতে এসে গরমে অতিষ্ঠ সালমান এফ রহমান, বললেন— ‘এভাবে মরেই যাবো’
আদালতে এসে গরমে অতিষ্ঠ সালমান এফ রহমান, বললেন— ‘এভাবে মরেই যাবো’
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

রাজধানীর আদালতে হাজিরা দিতে এসে তীব্র গরম ও নিরাপত্তা সরঞ্জামের অস্বস্তি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাকে মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। তার সঙ্গে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রিজনভ্যান থেকে নামানোর পর দায়িত্বরত পুলিশ সদস্যরা সালমান এফ রহমানকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, “এই গরমে এসব পরে মরেই যাবো। অনেক গরম, খুব গরম।”

এরপর একই প্রক্রিয়ায় আদালতে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক এমপি সাদেক খানকে।

পাঁচ মিনিট পর আরেকটি প্রিজনভ্যানে করে আদালতে হাজির করা হয় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। তাকে পুলিশের কাঁধে ভর দিয়ে প্রিজনভ্যান থেকে নামতে দেখা যায়। তবে তার মাথায় হেলমেট ছিল না।

এ সময় পলক সাংবাদিকদের উদ্দেশে বলেন, “হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন। ব্যথা এখনো রয়েছে।” যদিও তাকে কোন হাসপাতাল থেকে আনা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি।

আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকরা জানান, গ্রেপ্তারের পর এই প্রথম প্রকাশ্যে সালমান এফ রহমানকে এভাবে কথা বলতে ও বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ