‎কসবায় ট্রাক উল্টে নিহত ২, আহত ৫

লেখক: ‎মো জুয়েল রানা
প্রকাশ: ২ মাস আগে

কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার চারগাছগামী সড়কের মান্দারপুর জোড়াপুকুরপাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে চলা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আরও পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে। দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
‎স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত দুজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুর এলাকায়।
‎দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতদের পরিচয় ও আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।