আন্তর্জাতিক ডেস্ক: ২১ অক্টোবর ২০২৬, ৪:৫০ অপরাহ্ন
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ওমানের সুলতান হাইথাম বিন তারিককে এক ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরে স্বাগত জানিয়েছেন। গত ৪৪ বছরের মধ্যে এটি যুক্তরাজ্যে ওমানের কোনো সুলতানের প্রথম রাষ্ট্রীয় সফর। সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে রাজা চার্লস ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিস বা পবিত্র বাণী আরবি ভাষায় উদ্ধৃত করেন।
বক্তব্য দেওয়ার সময় রাজা চার্লস আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ওমানের মধ্যস্থতা এবং শান্তি বজায় রাখার ধারাবাহিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক ও বন্ধুত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
ওমানের সুলতানের এই সফরকে যুক্তরাজ্য ও ওমানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। দুই দেশের প্রধানদের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠক ও রাষ্ট্রীয় আপ্যায়ন কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।