স্বপ্ন নিয়ে এগোচ্ছিলেন, ক্যান্সার থামিয়ে দিয়েছে পথ—সহযোগিতা চান পিংকি

লেখক: Fahmida Firoz
প্রকাশ: ১০ ঘন্টা আগে

ফেনীর নারী উদ্যোক্তা ফারজানা হক পিংকি দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। ২০২৩ সাল থেকে তিনি এই কঠিন রোগের চিকিৎসা নিচ্ছেন। দীর্ঘ সময় ধরে পরিবারের সামর্থ্য অনুযায়ী তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়া হলেও বর্তমানে চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবারটি আর্থিকভাবে চরম সংকটের মধ্যে পড়েছে।

ফারজানা হক পিংকি একজন নারী উদ্যোক্তা হিসেবে নিজের স্বপ্ন ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ক্যান্সারের কারণে বর্তমানে তাঁর জীবনযাত্রা ও চিকিৎসা দুটোই কঠিন হয়ে পড়েছে। চিকিৎসা অব্যাহত রাখতে এখন প্রয়োজন মানুষের সহযোগিতা ও মানবিক সহায়তা।

ফারজানা হক পিংকির বাড়ি ফেনীর পশ্চিম বিজয় সিং এলাকার ইসমাইল ভূঁইয়া বাড়িতে। তাঁর পরিবারের পক্ষ থেকে চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, প্রবাসী বাংলাদেশি এবং দেশ-বিদেশের মানবিক মানুষদের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো আর্থিক সক্ষমতা বর্তমানে প্রায় শেষ পর্যায়ে। এ অবস্থায় সমাজের সামর্থ্যবান মানুষদের সামান্য সহযোগিতাও তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সহযোগিতা পাঠানোর মাধ্যম:

বিকাশ/নগদ: ০১৯১৯৭২০৬৫২

নম্বরটি ফারজানা হক পিংকির ভাইয়ের।

ফারজানা হক পিংকির চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিতে ফেনীর প্রবাসী ভাই-বোনসহ দেশ-বিদেশের সকল মানবিক মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

একটি মানুষের জীবন বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাও হতে পারে একটি পরিবারের জন্য বড় আশার কারণ। তাই মানবিক বিবেচনায় ফারজানা হক পিংকির চিকিৎসায় যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

  • ফেনী
  • সাহায্য