দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে মো. শাহাদাত হোসেন

লেখক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং সমাজের কল্যাণে নিজেকে আরও নিবেদিত করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ২০২৬–২০২৮ অর্থবছরের কার্যনির্বাহী কমিটির সদস্য পদে প্রার্থী হয়েছেন মো. শাহাদাত হোসেন

আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি আজীবন সদস্য নং-৯৬৩৯ হিসেবে কার্যনির্বাহী কমিটির সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মো. শাহাদাত হোসেনকে একজন মানবিক মানুষ, সমাজের কল্যাণে নিবেদিত এবং মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো একজন সমাজসেবী হিসেবে তুলে ধরেছেন তাঁর সমর্থকরা। বিভিন্ন সংকট ও দুর্যোগের সময়ে সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা এবং সামাজিক দায়বদ্ধতার কারণে তিনি রেড ক্রিসেন্টের মতো মানবিক সংগঠনের কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী।

এ ছাড়া তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক হিসেবে বিভিন্ন গণআন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন বলেও তাঁর সমর্থকদের পক্ষ থেকে জানানো হয়েছে। মানুষের অধিকার, সামাজিক ন্যায়বিচার ও জনকল্যাণের প্রতি তাঁর অঙ্গীকার তাঁকে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিত করে তুলেছে বলে দাবি করা হচ্ছে।

মো. শাহাদাত হোসেনের প্রত্যাশা—রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটকে আরও কার্যকর, জনবান্ধব ও মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সদস্যদের সহযোগিতা পাওয়া। বিশেষ করে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ, অসহায় পরিবার এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দ্রুত ও কার্যকরভাবে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করতে চান তিনি।

নির্বাচনকে সামনে রেখে তাঁর সমর্থকদের আহ্বান, যোগ্য ও মানবিক নেতৃত্ব নির্বাচনে সদস্যরা যেন বিবেকের তাড়নায় তাঁদের মূল্যবান ভোট প্রদান করেন।

মো. শাহাদাত হোসেন
আজীবন সদস্য নং-৯৬৩৯
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিট
কার্যনির্বাহী কমিটির সদস্য পদপ্রার্থী

“দুর্গত মানুষের পাশে দাঁড়াতে, সঠিক সদস্য নির্বাচনে ভোট দিন বিবেক থেকে।”