ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম মাছিহাতা দরবার শরীফের উদ্যোগে ১২১ তম বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ২০ ঘন্টা আগে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম মাছিহাতা দরবার শরীফের উদ্যোগে ১২১ তম বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত চারদিনব্যাপি সমগ্র দেশ থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে দরবারের মসজিদ মাঠ প্রাঙ্গনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশে আখেরি নবী হজরত মুহাম্মদ (সা.)-এর পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা করেন হযরত মাওলানা জয়নাল আবেদীন আল ক্বাদরী ,অধ্যক্ষ মাওলানা এনামুল হক কুতুবী,মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী,মাওলানা শরিফুল ইসলাম নূরী,মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ, হযরত মাওলানা সেলিম হোসাইন আল ক্বাদরী, মাওলানা জাহিদুল ইসলাম ফারুকী সহ দেশ বরেণ্য উলামায়ে কেরামগন সারারাত ওয়াজ নসিহত ও ফিকির আযকারে মশগুল ছিলেন।
পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ এর পরিচালনায় মাহফিলে নসীহত পূর্ণ বক্তব্য মাওলানা শাহ ছৈয়দ মোঃ নাজেম, মাওলানা সৈয়দ মুহাম্মদ কাউছার, সৈয়দ মোহাম্মদ আহছান,সৈয়দ জাফরুল কুদ্দুস গালেব,পীরজাদা সৈয়দ বাহলুলুর রহমান কুতুবী,পীরজাদা সৈয়দ কুতুবুল আলম,পীরজাদা সৈয়দ জাবের আহমেদ, পীরজাদা সৈয়দ মোঃ তাইফ বিন কাওছার।
বক্তব্য শেষে মাহফিলে মাছিহাতা দরবার শরীফ সুন্নিয়া দাখিল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্রদের মধ্যে পাগড়ী বিতরণ করেন।পরে দেশ ও জনগণের কল্যাণ এবং বিশ্বশান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন দরবার শরীফের বর্তমান মুরুব্বি হযরত মাওলানা শাহ সৈয়দ মোঃ আবদাল সাহেব।