
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দৌলতপাড়ার বাসিন্দা ও সাংবাদিক আব্দুর রহিম কমিউনিটি পুলিশিং খাঁটিহাতা হাইওয়ে থানা, সিলেট রিজিয়ন কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।
সাংবাদিক আব্দুর রহিম দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি মাদক, সন্ত্রাস, অপরাধ ও সামাজিক অনিয়ম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। নতুন দায়িত্বে সাংবাদিক আব্দুর রহিম স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সেতুবন্ধন তৈরিতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং দায়িত্ব পালনে তাঁর সফলতা কামনা করেছেন।
