ব্রাহ্মণবাড়িয়ায় সার সংকট নেই, মজুত করলে ডিলারশিপ বাতিল: জেলা প্রশাসক মো. আবুসাঈদ

IMG_20260923_011332
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ায় সার সংকট নেই জানিয়ে কোনো ডিলার সার মজুত বা সরকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে ডিলারশিপ বাতিলসহ জরিমানা করা হবে বলে সতর্ক করেছেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে সার ডিলার ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সতর্কবার্তা দেন। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সভার আয়োজন করে।

সভায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের সার বিতরণ, কৃষি উপকরণের সুষ্ঠু সরবরাহ, কৃষক কার্ড বিতরণ ও কৃষি উৎপাদন বৃদ্ধিসহ মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, জেলায় সার সংকট নেই। কৃষকদের জন্য বরাদ্দ করা সার কোনো ডিলার বা অন্য কেউ অবৈধভাবে মজুত করতে পারবেন না। সরকারি মূল্যের অতিরিক্ত দামও নেওয়া যাবে না। কৃষকদের হাতে সরাসরি সার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

সার বিতরণে অনিয়ম ঠেকাতে মাঠপর্যায়ে তদারকি বাড়ানোর নির্দেশ দিয়ে তিনি উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের স্বচ্ছভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ডিলারদের সতর্ক করে জেলা প্রশাসক বলেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠপর্যায়ে সার বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। কোনো অনিয়ম বা অভিযোগ পাওয়া গেলে ডিলারশিপ বাতিলসহ জরিমানা করা হবে। কৃষকদের প্রয়োজনীয় সার যথাসময়ে পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

তিনি কৃষির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা ইমরান হোসেন বলেন, এই মুহূর্তে সার সংকট নিয়ে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ করা হচ্ছে। নিয়ম মেনে কৃষকদের মধ্যে সার বিক্রি করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাত ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, জেলা সার সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলার সার ডিলার ও বিক্রয় প্রতিনিধিরা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ