স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ মাগরিব ব্রাহ্মণবাড়িয়া-৩- আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্ব, দেশ ও জনগণের কল্যাণে তাঁর ভূমিকা এবং গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা তাঁর নেতৃত্বে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তারেক রহমানের জন্মদিনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
শুক্রবার বাদ মাগরিব ব্রাহ্মণবাড়িয়া-৩- আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
সোমবার, ৭ নভেম্বর ২০২২
ইচ্ছার কথা জানালেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
গাইবান্ধায় জুলাই সহ সকল গণহত্যার বিচার জুলাই সনদ এর আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
