— বিজ্ঞাপন —

আখাউড়ায় হকারমুক্ত ফুটপাত, কমছে যানজট

সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক তাপসী রাবেয়ার উদ্যোগে হকার ও ভাসমান ব্যবসায়ীদের জন্য পৌরভবনের পাশে অস্থায়ী বাজারের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ৯৮টি দোকানের পজিশন দেওয়া হয়েছে। ফুটপাতের ফল, সবজিসহ বিভিন্ন ব্যবসায়ীদের ওই অস্থায়ী বাজারে ব্যবসার সুযোগ দেওয়া হচ্ছে।
56646
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের সড়ক বাজার এলাকায় দীর্ঘদিনের যানজটের সমস্যা কমতে শুরু করেছে। সড়ক ও ফুটপাত দখল করে বসা হকার ও ভাসমান ব্যবসায়ীদের সরিয়ে অস্থায়ী বাজারে স্থান দেওয়ায় এমন পরিবর্তন দেখা গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আখাউড়া পৌর এলাকার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র সড়ক বাজারে দীর্ঘদিন ধরেই যানজট ছিল নিত্যদিনের সমস্যা। 

— বিজ্ঞাপন —

বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত ও সড়কের অংশ দখল করে দোকান বসানোর কারণে যানবাহন চলাচলের জায়গা সংকুচিত হয়ে যেত। 

ব্যস্ত সময়ে যানজট আরও তীব্র আকার ধারণ করত। একই কারণে পথচারীদেরও অনেক সময় সড়কের ওপর দিয়ে চলাচল করতে হতো।

সড়ক বাজারকে যানজটমুক্ত ও ফুটপাত দখলমুক্ত করার দাবি ছিল পৌরবাসীর দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও সমস্যাটির স্থায়ী সমাধান হয়নি।

সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক তাপসী রাবেয়ার উদ্যোগে হকার ও ভাসমান ব্যবসায়ীদের জন্য পৌরভবনের পাশে অস্থায়ী বাজারের ব্যবস্থা করা হয়েছে। 

সেখানে ৯৮টি দোকানের পজিশন দেওয়া হয়েছে। ফুটপাতের ফল, সবজিসহ বিভিন্ন ব্যবসায়ীদের ওই অস্থায়ী বাজারে ব্যবসার সুযোগ দেওয়া হচ্ছে।

এর ফলে সড়ক বাজারের দুই পাশের ফুটপাত অনেকটাই ফাঁকা হয়েছে। পথচারীরা ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি সড়কে যানবাহন চলাচলের জায়গাও কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বাজারের ব্যবসায়ী দুলাল ঘোষ জয় বলেন, ফুটপাত থেকে হকারদের সরিয়ে নেওয়ায় যানজট কমেছে। শহরের সৌন্দর্যও বেড়েছে এবং মানুষের চলাচলে সুবিধা হয়েছে।

কেউ যেন আবার সড়ক বা ফুটপাত দখল করে দোকান বসাতে না পারে, সে বিষয়ে কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗