— বিজ্ঞাপন —

দুর্গাপূজায় বাড়ল সরকারি ছুটি, টানা ৫ দিন বন্ধ

দুর্গাপূজায় বাড়ল সরকারি ছুটি, টানা ৫ দিন বন্ধ
দুর্গাপূজায় বাড়ল সরকারি ছুটি, টানা ৫ দিন বন্ধ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়িয়েছে সরকার। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় মহানবমী থেকে সাপ্তাহিক ছুটিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ২২ অক্টোবরের ছুটির অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী ও ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর নির্ধারিত ছুটির সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবারের নতুন ছুটি যুক্ত হলো। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি থাকবে।

এর আগে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্তের ফলে পূজাকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটির পরিসর আরও একদিন বাড়ল।

— বিজ্ঞাপন —

চলতি বছর ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗