— বিজ্ঞাপন —

তিতাস নদীতে অভিযান: নিষিদ্ধ জাল জব্দসহ জরিমানা ও আগুন দিয়ে ধ্বংস

অভিযানে নদী থেকে ৩০টি রিং জাল, ৪০০ মিটার কারেন্ট জাল এবং একটি বড় বেড় জাল আটক করা হয়। অবৈধ রিং জাল ব্যবহারের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।
56655
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

মো মনির হোসাইন: তিতাস নদীতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। 

অভিযানে নদী থেকে ৩০টি রিং জাল, ৪০০ মিটার কারেন্ট জাল এবং একটি বড় বেড় জাল আটক করা হয়। অবৈধ রিং জাল ব্যবহারের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

— বিজ্ঞাপন —

এই মোবাইল কোর্ট পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ মর্তূজা বর্ষণ। 

অভিযান পরিচালনা করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী বিশ্বাস এবং সহযোগিতায় ছিল সদর মডেল থানা পুলিশের একটি টিম।

অভিযান শেষে আটককৃত বিপুল পরিমাণ অবৈধ ও ক্ষতিকর জালসমূহ আনন্দবাজার ঘাট সংলগ্ন এলাকায় উন্মুক্ত স্থানে আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করা হয়।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗