জমকালো আয়োজনে মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র রিপোর্টার তাসলিমা শারমিন পেলেন সম্মাননা স্মারক
রাজধানীর মিরপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিনিয়র রিপোর্টার তাসলিমা শারমিনকে সাংবাদিকতায় দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।শনিবার (২৬ সেপ্টেম্বর) মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দেশের ৬৪ জেলা থেকে আগত মাতৃজগতের প্রতিনিধি ও সংবাদকর্মীসহ সাংবাদিক নেতা, বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক মাতৃজগতের সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ছিলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আরঙ্গজেব কামাল এবং সদস্য সচিব ছিলেন দৈনিক জনজাগরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শিহাব উদ্দিন।আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা, সাংবাদিক সুরক্ষা আইন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে মাঠপর্যায়ের সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে সাংবাদিকদের সম্মাননা ও স্বীকৃতি প্রদান করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত সংবাদকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত সাংবাদিক মিলনমেলায়।শেষে জাতীয় দৈনিক মাতৃজগতের উত্তরোত্তর সাফল্য এবং সাংবাদিকদের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।